রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফেনীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তিনি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি, দর্শনার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

- Advertisement -

শনিবার (১৭ অক্টোবর) তিনি ফেনী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

তিনি আরও জানান, পূজাকালীন যেকোনো সমস্যা দ্রুত সমাধান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলায় মনিটরিং সেল খোলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা সমুন্নত রেখে সবার জন্য নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ

এই বিভাগের আরও