শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাতে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রশাসক ডা. শাহাদাত হোসেন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও কাজের মান নিশ্চিত করতে রাতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

পরিদর্শনকালে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও কাজের মান নিবিড়ভাবে তদারকি করেন। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতি যাচাইয়ের পাশাপাশি শ্রমিকদের হাজিরা নেন এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করেন। নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

এ সময় প্রশাসক পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি গ্রহণযোগ্য নয়। পরিচ্ছন্নতাকর্মীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরবাসীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগর উপহার দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রাতের বেলায় সরেজমিনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সর্বশেষ

Link Factory verification

এই বিভাগের আরও