শনিবার
০২ আগস্ট ২০২৫
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার (২রা আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭),তাঁর বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়ুবুর রহমান গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামু থেকে উপজেলার ভারোয়াখালী যাওয়ার পথে রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।