রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে সিএনজি চালিত একটি অটোরিকশা

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর হাজারীচর গ্রামের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।

অটোরিকশার মালিক জয়সেন বড়ুয়া বলেন, গত বুধবার (১৬ জুলাই) দুপুরে ঘরের উঠোনে গাড়িটি (চট্টগ্রাম থ ১৩-১৯৯৭) পার্কিং করে রেখেছিলাম।

বিকেলে আর বের করা হয়নি। বৃহস্পতিবার ভোর ৩টার পর আগুনের আঁচ পেয়ে জেগে দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

জয়সেন জানান, প্রায় দেড় বছর আগে আড়াই লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলাম। এব্যাপারে থানা পুলিশকে জানানো হয়ছে।

এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লুৎফুর রহমান।

সর্বশেষ

এই বিভাগের আরও