সোমবার
২৫ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ আগস্ট) উপজেলার কানুনগোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
তিনি জানান, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে মিলন সুইটসের মালিক সুমন চৌধুরী এবং ভাই ভাই বেকারির মো. আলী আকবরকে যথাক্রমে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া, পরিমাপে কম দেওয়ার দায়ে শাহ আমানত অয়েল এজেন্সির আকতারুল আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও মেট্রোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয়।