রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে অনুমোদনহীন দাতব্য চিকিৎসা কেন্দ্রকে লাখ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুমোদন ও নিবন্ধনবিহীনভাবে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্রকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

- Advertisement -

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রসূতিদের প্রেসক্রিপশন দিচ্ছিল অনুমোদন ছাড়া।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি ও তার টিম, এবং উপস্থিত ছিলেন ওসি মুহাম্মদ লুৎফুর রহমানসহ পুলিশের একটি দল।

প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও