রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে সাদিয়া'স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে সাদিয়া’স কিচেন নামের একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জেলা প্রশাসন, চট্টগ্রাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, লেবেলবিহীন খাদ্য মজুদ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, রান্নাঘরের পাশে মুরগি পালন, খাদ্যকর্মীদের নির্ধারিত ইউনিফর্ম না থাকা এবং বিভিন্ন লাইসেন্স সনদ প্রদর্শনে ব্যর্থতা ইত্যাদি অসঙ্গতি ধরা পড়ে।

এসব অপরাধের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।