সোমবার
০৮ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২,৭১৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১,৮১,৫৫০ টাকা।
আজ (৭ সেপ্টেম্বর) প্রতি ভরি স্বর্ণ ১,৭৮,৮৩২ টাকায় বেচাকেনা হয়েছে। বাজুসের রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল থেকে নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট: ১,৮১,৫৫০ টাকা, ২১ ক্যারেট: ১,৭৩,৩০৪ টাকা, ১৮ ক্যারেট: ১,৪৮,৫৪১ টাকা,
সনাতন পদ্ধতি: ১,২৩,০৬৭ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। রূপার দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট: ২,৮১১ টাকা, ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা।