শনিবার
২০ সেপ্টেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সরদার বাড়ির কামরুল হাসানের (প্রবাসী) বাসায় এবং সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের জয়নাল উদ্দিন বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনকী আস্তানা এলাকার ভাসানি ভিলায় কাতার প্রবাসী আরিফুল ইসলামের বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। এসময় ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, একটি ডিজিটাল ক্যামরা, জায়গার দলিল ও স্বাক্ষরিত চেকবই নিয়ে যায়।
এদিকে মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামের জয়নাল উদ্দিন সরদার বাড়ির কামরুল হাসানের বসতঘরেও চুরির ঘটনা ঘটে। এইসময় চোরের দল বসতঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারির লক ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা, ব্যবহার সামগ্রী ও ব্যবহারের কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগি কামরুল হাসান জানান, শুক্রবার স্ব-পরিবারে ডাকঘর এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলাম। সন্ধ্যায় বাড়িতে এসে দেখি দরজা ভেঙ্গে চোরের দল আমার সবকিছু নিয়ে গেছে। চুরির ঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইব্রাহিম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলমান রয়েছে।
কাতার প্রবাসী ও মিরসরাই সমিতি কাতার’র প্রচার সম্পাদক আরিফুল ইসলাম জানান, পরিবারের সবাই এক আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে থাকায় বাসা কেউ ছিলনা। এ সুযোগে শনিবার সকাল ১০টায় বাসার দরজা ভেঙ্গে ঢুকে সব কিছু তছনছ করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, ডিজিটাল ক্যামরা ও জায়গার দলিল এবং স্বাক্ষরিত চেক নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি টিভি ফুটেজ আমাদের হাতে রয়েছে। বিষয়ে আমরা কাজ করছি।