সোমবার
২৯ সেপ্টেম্বর ২০২৫
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: সমাজে পিছিয়ে পড়া এক সুবিধাবঞ্চিত পরিবারকে জীবন জীবিকার জন্য স্থায়ী দোকান নির্মাণের প্রত্যয়ে অনুদান প্রদান করেছে সামাজিক সংগঠন প্রয়াস। গত ২৬ সেপ্টেম্বর নগরের সেন্ট্রাল প্লাজা মার্কেট প্রাঙ্গণে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপি।
প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় মানবিক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দি সি-ি নয়ার সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলার এরিয়া ডিরেক্টর জাহেদা আক্তার মিতা, জাফর ইকবাল, এডভোকেট রেহানা বেগম রানু, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, খালেদা আক্তার চৌধুরী, আবছার উদ্দিন অলি, সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা আবুল বাশার মিলন, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তহিনুর আলম টিটু, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও যুগ্ম সম্পাদক মো. আব্দুল গফুর পন্টি।
অনুদান প্রদান করেন প্রয়াস পরিবারের সদস্য ও অতিথিরা— আলতাফুর রশীদ বাবু, রফিউল কাদের, আকতার হোসেন চৌধুরী, রোজি চৌধুরী ও আচল চক্রবর্তী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি, সহ-সাধারণ সম্পাদক মো. ইসমাইল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. মাহির আসেফ বাবু, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।