শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

অসহায় পত্রিকা বিক্রেতার পাশে সামাজিক সংগঠন ‘প্রয়াস’

নিউজ ডেস্ক

সামাজিক সংগঠন ‘প্রয়াস’ সমাজের কমভাগ্যবান ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবে এক পত্রিকা বিক্রয় প্রতিনিধিকে সাইকেল উপহার দিয়েছে।

- Advertisement -

গত ২৯ আগস্ট (শুক্রবার) বিকালে নগরের চিটাগাং বেলভিউ হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই সাইকেল প্রদান করা হয়। জীবন ও জীবিকার সুবিধার্থে দেওয়া এই উপহার কর্মসূচি পরিচালনা করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং বেলভিউ হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর লায়ন জি কে লালা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স জেলার সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন এস কে নন্দী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ছালামত জাহান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো. মহছেন আলী মহসিন, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, ওমেন্স চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক সারিস্থ বিনতে নুর, সাংবাদিক ও নবনির্বাচিত পরিচালক আবছার উদ্দিন অলি প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পদাধিকারী, মানবাধিকার কর্মী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি প্রতি মাসে মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও