বুধবার
০১ অক্টোবর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জালাল উদ্দীন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দীন ওই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের এশার নামাজের সময় পাশের মিফতাহুল উলুম মাদ্রাসার পুকুরে অযু করতে যান জালাল। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। পরে ঘাটে তার জুতো পড়ে থাকতে দেখে পুকুরে তল্লাশি চালানো হয়। প্রায় কয়েক ঘণ্টা পর রাত ১টার দিকে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।