শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ডুবে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা।

- Advertisement -

আজ রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত ইয়াছিন মরিয়ম হোটেল নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা এসে আধা ঘণ্টার চেষ্টায় ইয়াছিনের লাশটি উদ্ধার করে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, পুকুর ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দলের সদস্যরা।

পরে সেখান থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও