রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৯ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

একের পর এক মামলা, শেষমেশ গ্রেপ্তার উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন রিয়াজ (৪৫) রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে নাছির উদ্দিন রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, রিয়াজের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানা ও দুটি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় আরও দুটি মামলা আছে বলে নিশ্চিত করেছেন তিনি।

ওসি আরও বলেন, অন্য কোনো থানায় তার নামে মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।