সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৫ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরপুরে ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর মিরপুর–১২ নম্বর কালশী রোড এলাকার ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে কমিউনিটি সেন্টারটির ভবনের ছয়তলায় থাকা একটি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।

রাত ১০টা ১২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে সব ইউনিট কাজ করছে। ভবনটি দেশ পলিটেকনিক কলেজের পাশেই অবস্থিত।”

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।