হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে দেশের রপ্তানিখাত বড় ধাক্কা খেয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা প্রকাশ পেয়েছে।”
ইএবি সভাপতি আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি, বিমার আওতার বাইরে থাকা ব্যবসায়ীদের জন্য বিশেষ সরকারি তহবিল গঠন করে ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ হাতেম বলেন, “শুধু ওষুধ খাতেই ৩২টি প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।”
এদিকে, অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা বলছেন, বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানে এমন দুর্ঘটনা দেশের রপ্তানি সক্ষমতার

