সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

৩১ অক্টোবর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মৃতের নিঃশব্দ ভেসে আসা—বাঁশখালীর বালুচরে মৃত্যু

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগর উপকূল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্টে সাগর তীরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে বাহারচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাগরের তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। জোয়ারের পানিতে মরদেহটি আবার ভেসে যাওয়ার আশঙ্কায় স্থানীয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সদস্যরা লাশটি উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণ, সুরতহাল প্রতিবেদন ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।