রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

রাস্তা পেরোতেই শেষ হলো জীবন — বাঁশখালীতে গাড়ির ধাক্কায় নিহত নারী

উপজেলা প্রতিনিধি:

বাঁশখালীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় শিপ্রা দাস (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৬টার দিকে বাঁশখালী ডায়াবেটিক হাসপাতালের সামনের পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত শিপ্রা দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ৮ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়া এলাকার মৃত আশীষ দাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হয়েছিলেন শিপ্রা দাস। হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে দেখেন, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাই। লাশ থানায় হস্তান্তর করা হয়েছে।”

বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান, “অজ্ঞাত গাড়িটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আশপাশে কোনো সিসিটিভি না থাকায় গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।”

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও