শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উন্নত চিকিৎসার জন্য নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গত বুধবার থেকেই তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রামে থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার এরশাদ উল্লাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বুধবার নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়ায় নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুলিবিদ্ধ সরোয়ার হোসেন বাবলা (৪৩) মারা গেছেন।
এদিকে নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।