মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে এই মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীর এসব কর্মকর্তার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল, যার মেয়াদ শেষ হয় আজ (১১ নভেম্বর)।
নতুন সিদ্ধান্তের ফলে তারা আগামী সাড়ে তিন মাস একই ক্ষমতা ও দায়িত্ব পালন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।