শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৯ নভেম্বর ২০২৫

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাতকানিয়ায় ২২ রোহিঙ্গা যুবক আটক

সাতকানিয়ায় যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

অনলাইন ডেস্ক : শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেঁওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ সম্রাট ব্রিকফিল্ড এলাকার ইটভাটা থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ক্যাম্প থেকে পালিয়ে এবং বিভিন্ন কৌশলে সাতকানিয়ায় এসে বসবাস করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করি। এ সময় ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।