সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

৩০ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ এবং ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের কথা ছিল দলটির।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ১–১৫ ডিসেম্বরের পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুরে পর্যায়ক্রমে বিজয় মশাল রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন সংশ্লিষ্ট অঞ্চলের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও একজন জুলাইযোদ্ধা।

১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হওয়ার কথা ছিল।