শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

০২ ডিসেম্বর ২০২৫

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

গাছের সাথে বাঁধা হাত-গলা, ফটিকছড়িতে লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সাথে হাত এবং গলা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অনলাইন ডেস্ক : মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা বাগান মদিনা টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালক মো. সোহেল মিয়া (১৭) লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মো. আলীর ছেলে।

উদালিয়া বিট ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব জানান, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।