চট্টগ্রামের ফটিকছড়িতে ২৬ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭।
- Advertisement -
গ্রেপ্তার মনিরুজ্জামান নোমান (২০) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আশ্রাফ লিডার পাড়ার মাসুদ রানার ছেলে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টে আসা একটি পিকআপ গাড়ি তল্লাশি চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ মনিরুজ্জামান নোমান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি এবং জব্দ করা আলাতম পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

