সোমবার
০৮ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে, যাতে শারীরিক ও মানসিক বিকাশ সুসংহত হয়।”
সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আলকাদেরী, প্রতিষ্ঠাতা সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছের, সাংবাদিক এস এম গিয়াস উদ্দিন ও এস এম শাহাবুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা সোহাই উদ্দিন আনছারী।
শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ শামসুদ্দিন মোজাদ্দেদী (র.) এর কবর জেয়ারতের পর অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।