সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত প্রচেষ্টায় এগোবে উন্নয়ন’—বোয়ালখালীতে নবাগত ইউএনওর বার্তা

বোয়ালখালী প্রতিনিধি

সাংবাদিক এবং প্রশাসন একে অপরের পরিপূরক উল্লেখ করে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেছেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি উপজেলার সামগ্রিক চিত্র সারা বিশ্বের মানুষ সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জানতে পারে।”

- Advertisement -

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শুরুতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় বোয়ালখালীর ইতিহাস-ঐতিহ্য, ভৌগোলিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতবিনিময় হয়।

ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, “যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় উপস্থিত সাংবাদিকরাও বোয়ালখালীর সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাবেক সভাপতি এম এ মন্নান, আবুল ফজল বাবুল, শাহিনুর কিবরিয়া মাসুদ, সহসভাপতি রাজু দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পূজন সেনসহ সাংবাদিক এসএম গিয়াস উদ্দিন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, আল সিরাজ ভাণ্ডারী, এসএম রবিউল হোসাইন, শাহী এমরান কাদেরী, আরএস মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাৎ হোসাইন জোনাইদী।

সর্বশেষ

এই বিভাগের আরও