রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১১ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ওপর হামলায় দুই গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খানের গাড়ীতে হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

ডবলমুরিং থানায় ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়েরকৃত মামলা (নং-০৮(১২)২০২৫) অনুসারে হামলায় তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত ছিলেন। অভিযানের সূত্রে শুক্রবার ভোরে বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে ২৩ বছরের কাজী মোঃ ইমন হোসেন ও ২৪ বছরের মোঃ সুজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, হামলার দিন তারা মোটরসাইকেলযোগে কাস্টমস কর্মকর্তার গাড়ীকে গতিরোধ করে, এবং মোঃ সুজন তার হাতে থাকা চাপাতি দিয়ে গাড়ীর সামনের গ্লাস ভাঙে। হামলার সময় তাদের সহকারী একজন জোরে বলছিল “গুলি কর, গুলি কর।” স্থানীয় জনতার উপস্থিতিতে তারা পালিয়ে যায়।

ধৃতরা আরও জানিয়েছে, এই হামলা পূর্ব-পরিকল্পিত ছিল এবং একজন ব্যক্তির নির্দেশে সংঘটিত হয়। হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল ওই ব্যক্তির। ঘটনার পলাতক তৃতীয় আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।