বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজ থাকার ৯ দিন পর ইছামতী নদী থেকে আবু ছৈয়দ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবু ছৈয়দ আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদার বাড়ির বাসিন্দা।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশে ইছামতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, প্রায় ৯ দিন আগে আবু ছৈয়দ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।