রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাজারমূল্য কোটি কোটি—পতেঙ্গায় র‌্যাবের হাতে ইয়াবা কারবারি ধরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় র‌্যাব ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মো. নাছিরকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূর্ব কাঠগর ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালেই র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার হেফাজত থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।