বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শুক্রবার

০২ জানুয়ারি ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

লোহাগাড়ায় ট্রেনে কাটা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. আলমগীর নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২রা জানুয়ারি) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যাওয়ার সময় তারা চট্টগ্রাম-কক্সবাজর রেললাইনের পশ্চিম আমিরাবাদ এলাকায় একটি লাশ দেখতে পান। সাথে সাথে তারা রেলের কর্মকর্তাদের জানান।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনে কর্মকর্তা (স্টেশন মাস্টার) দিদার হোসেন বলেন, ডিএসবির এক কর্মকর্তার মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। লাশ স্থানীয় থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।