সোমবার
১৯ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এসময় ট্রাক চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিরসরাইয়ে জানাজা শেষে ফেরার পথে নৃশংস ডাকাতি, আহত সাবেক ম্যাজিস্ট্রেটসহ ৫
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮ টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে৷
নিহতের আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার আব্দুল কাদেরের ছেলে। পেশায় তিনি একজন ভিক্ষুক হলেও কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার নিজামপুর ফুটওভার ব্রিজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৮৪৯৩) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় ৷ উল্টে যাওয়ার আগে পাশে থাকা ওই ভিক্ষুকে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান৷
যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও। এই বিষয়য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।