শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

শুক্রবার

০৬ মার্চ ২০২৬

২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আমিরাতের প্রেসিডেন্টকে ফোনে ইরানের হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠিত ওই ফোনালাপে প্রধানমন্ত্রী ইরানের হামলার তীব্র নিন্দা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ইরান সংযুক্ত আরব আমিরাত ও অঞ্চলের অন্যান্য দেশের লক্ষ্য করে যে হামলা চালিয়েছে, তা স্পষ্টভাবে নিন্দনীয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে—সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিচ্ছে, তাতে বাংলাদেশ সম্পূর্ণ সমর্থন জানায়।

ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।