সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৩ মার্চ ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি মির্জা আব্বাসকে, আইসিইউতে চিকিৎসাধীন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।