রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৬ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বন্ধ থাকা ভারতীয় ভিসা চালুর প্রস্তুতি চলছে: হাইকমিশনার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকায় নিযুক্ত প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ভ্রমণ) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রণয় ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা চলছেই। ভিসা কখন চালু হবে, সেটি তখনই জানা যাবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের সীমান্ত–পার বিদ্যুৎ এবং সীমান্ত–পার জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এই সহযোগিতা আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, দুই দেশের চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।