বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সর্বস্তরের মানুষ, দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবীসহ সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, “এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। সবাই যেন পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।”
আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ যে আস্থা রেখে দায়িত্ব প্রদান করেছে, তা যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও জনগণের সমর্থন অব্যাহত থাকবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।