রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৬ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউস-এর একটি রেপ্লিকা তুলে দেন।