রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৮ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সোমবার আলোচনা শুরুর সম্ভাবনা; চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প, সংশয় তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম CNN।

প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিদল রোববার পাকিস্তানে পৌঁছাবে এবং সোমবার আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তার এই বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং তেহরানের পক্ষ থেকে বড় ধরনের ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করেছেন।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো সীমিত রয়েছে। ইরান প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত বলে জানালেও বাস্তবে খুব কমসংখ্যক জাহাজ চলাচল করছে। ইরানের পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলে না নেয়, তাহলে প্রণালিটি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে।

অন্যদিকে, ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতি মোটামুটি কার্যকর থাকলেও লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই সংঘাতও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে।