শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইউরেনিয়াম ইস্যুতেও নমনীয় ইরান: ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তির ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়েই সম্মত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান এখন এমন অনেক কিছুতে রাজি, যেগুলোতে তারা এতদিন সম্মত ছিল না।”

তিনি আরও জানান, যদি চুক্তিটি সম্পন্ন হয় এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ তা স্বাক্ষরিত হয়, তবে তিনি নিজেও সেখানে যেতে পারেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই একটি চুক্তি হয়ে যেতে পারে। ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।

তিনি জানান, দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠকটি এই সপ্তাহান্তেই অনুষ্ঠিত হতে পারে, যা চূড়ান্ত সমঝোতার পথে বড় অগ্রগতি আনতে পারে।

তবে সতর্কবার্তাও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যদি কোনো কারণে চুক্তি না হয়, তাহলে সংঘাত আবারও শুরু হতে পারে।

এদিকে হরমুজ প্রণালি-তে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরভাবে বজায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও