শনিবার
০২ মে ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অক্সিজেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে একটি ভাঙারি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আরমান (২৫) ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সীতাকুণ্ড থানা-র পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, কুমিরা এলাকায় রয়েল গেটের কাছে একটি পুরনো লোহা বিক্রির দোকানে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দোকানে বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত ও পুরনো লোহা সংগ্রহ করে বিক্রি করা হতো। নিহত আরমানও পুরনো লোহা সংগ্রহ করে সেখানে বিক্রির কাজ করতেন।
বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।