বুধবার
১২ মার্চ ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রি করায় ৪ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার সারোয়াতলি ইউনিয়নের বেঙ্গুরা বাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, দোকানে মূল্য তালিকা প্রদর্শণ না করে
ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি এবং
বোতলজাত সয়াবিন তেল পরিমাণ কম পাওয়ায়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় শামসুল আলম স্টোরের মো. ইলিয়াছকে ৫ হাজার, সবজী বিক্রেতা মোঃ ফারুককে ১ হাজার, মন্নান স্টোরের আবদুল মন্নানকে ৩ হাজার এবং হালিম স্টোরের আবদুল হালিমকে ৩,০০০ টাকাসহ ৪ মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
জব্দকৃত সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে বলে জানান তিনি।