শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ও জাম্বুরা আরতের মাঝামাঝি এলাকায় বেপরোয়া গতির একটি লরির চাপায় দুইজন মাছ বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি লরি অন্য লরিকে পিছন থেকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাছ বিক্রেতার ওপর চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। লরির ড্রাইভার দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ড্রাইভারকে আটক করেছে। বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে। এই দুর্ঘটনায় ফিরিঙ্গী বাজারে উত্তেজনা বিরাজ করছে।