বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সোমবার

১০ নভেম্বর ২০২৫

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চন্দনাইশে বাসে অভিযান ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক : আজ সোমবার (১০ নভেম্বর)  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার মক্কা পেট্রোল পাম্প এলাকায় এই তল্লাশী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মাগুরার আনোয়ারুল ইসলামের ছেলে ইজাজুল ইসলাম জনি (১৯) ও কিশোরগঞ্জের রোকন মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২৮)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।