সোমবার
১৭ নভেম্বর ২০২৫
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।
অনলাইন ডেস্ক : সোমবার (১৭ নভেম্বর) ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের জানে আলমের ছেলে মো. মোরশেদ (৩৫) ও ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকার আহাম্মদ শরীফের ছেলে মো. ছগির প্রকাশ গুরু ছাগির (৪৬)।
পুলিশ জানায়, হালিশহর থানা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী ৪টি অস্ত্র মামলাসহ ৬ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র দিয়ে আসামীরা বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানায় তারা। এ ঘটনায় হালিশহর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।