বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বুধবার

১৯ নভেম্বর ২০২৫

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রাউজানে সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

রাউজানের নোয়াপাড়ায় আবারও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অনলাইন ডেস্ক : মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নোয়াপাড়ার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় অস্ত্রসহ তিনজনকে আটক করা সম্ভব হয়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মঙ্গলবার রাতে চলমান অভিযানে আটক ও উদ্ধারকৃত অস্ত্র, গুলি উদ্ধারের ঘটনায় বুধবার জেলা এসপি প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

পুলিশের একটি সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।