বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাউজানে পুকুরে সেচ দিয়ে বিদেশি অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রামের রাউজানে চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১৭ নভেম্বর) ভোর প্রায় ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ ও একটি গুলির খোসা জব্দ করে পুলিশ।

অভিযানের খবর পেয়ে তিনি তার বাড়ির পাশের পুকুরে একটি বিদেশি পিস্তল ফেলে দেন এমন স্বীকারোক্তিতে পুকুর সেচ করে চুম্বকের মাধ্যমে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, শাহ আলম বহুদিন ধরেই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৭–৮টি মামলা রয়েছে এবং তিনি দুটি হত্যা মামলায়ও সন্দেহভাজন। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও