রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৯ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কুচকাওয়াজ ছাড়াই বিজয় দিবস—স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত বহাল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মহান বিজয় দিবসে এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা–সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শুধু রাজধানী নয়—জেলা ও উপজেলা পর্যায়েও এ বছর কুচকাওয়াজ আয়োজন করা হবে না।

বিজয় দিবসের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সবাই বিজয় দিবস উদ্‌যাপন করবে। অস্থিরতার কোনো আশঙ্কা নেই। আগে যেমন কর্মসূচি ছিল, এবার তা আরও বাড়বে। তবে এ বছরও প্যারেড কর্মসূচি থাকছে না।”

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশে অস্থিরতা বেড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় ঘোষণার পর দেশে কোনও ধরনের অস্থিরতা হয়নি।