রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৩ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

টেকনাফে উদ্ধার ৩ কোটির ইয়াবা, ২ রোহিঙ্গা সহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার জালীয়ারদ্বীপ, নাফনদী ও প্রধান সড়কে ১৬ ঘণ্টার পৃথক অভিযানে দুই রোহিঙ্গাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি

অনলাইন ডেস্ক : শনিবার (২২ নভেম্বর) ভোর রাত থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ কোটি টাকা মূল্যের ৯৪ হাজার ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মায়ানমারের মংডুর মো. ইব্রাহিম (১৮), একই এলাকার মো. জুনায়েদ (১৫), হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেরুনতলী মৃত হোসেনের পুত্র আব্দুর রাজ্জাক (২০) এবং কক্সবাজার দক্ষিণ রুমালিয়ারছড়া ফরিদ আলমের পুত্র মো. আরিফ (২৫)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক আশিকুর রহমান ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোররাত ৪টায় নাফ নদী দিয়ে সাঁতরে আসা দুই সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে অভিযান পরিচালনা করে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে জালিয়ার দ্বীপের গহীন কেওড়া বাগান এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ব্রিজের ওপর অস্থায়ী চেকপোস্টে ১টি ইয়ামাহা মোটরসাইকেলের ভিতরে লুকিয়ে রাখা ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।

আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।