বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ঢাকা ও চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানী ঢাকাসহ গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

- Advertisement -

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে বিজিবির টহল দল, পাশাপাশি প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

গত কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, বাসে অগ্নিসংযোগ ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে নিউ ইস্কাটন, আগারগাঁও, বিমানবন্দর, হাতিরঝিল, মিরপুর ও হাজারীবাগে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে চার জেলায় বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং যে কোনো নাশকতা প্রতিরোধ করা যায়। গত ১২ নভেম্বর রাজধানী ও আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল—ঢাকায় ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে ২ প্লাটুন।

উল্লেখ্য, আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারাদেশে চালানো হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। এই রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও