বৃহস্পতিবার
০৪ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: কর্ণফুলী নদীর হালদা-মোহনা এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ বেহুন্দি, চরঘেরা ও বেড় জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ২ হাজার ৯০০ মিটার জাল আটক করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. নাঈম হাসান-এর নেতৃত্বে নৌ-পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানে ১ হাজার মিটার বেহুন্দি ও বেড় জাল এবং ১ হাজার ৯০০ মিটার চরঘেরা জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মাছের প্রজনন রক্ষা ও নদীতে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। আটক করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।