বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সোমবার

০৮ ডিসেম্বর ২০২৫

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, চিরকুট উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক : সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের তার নিজ কক্ষ থেকে নিহত আয়েশা সিদ্দীকা(১৯) এর লাশ উদ্ধার করা হয়। তিনি ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।

আরো জানুন: ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটে লেখা ছিল, ‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।’

এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগসহ আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। নিহতের পরিবার ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে